সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

সিডনিতে ডেল্টা প্রজাতি দ্রুতছড়িয়ে পড়ছে

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৫.০২ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

লকডাউনের তৃতীয় সপ্তাহেও সিডনিতে ডেল্টা প্রজাতি দ্রুতছড়িয়ে পড়ছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যে ১১২টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। টানা পাঁচ দিন ধরে সিডনিতে রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।

স্টেট প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান বলেছেন, আগামী দিনে এই পরিসংখ্যানের অগ্রগতি নির্ধারণ করবে যে সিডনির লকডাউন বৃদ্ধি করা হবে কি না। টেলিভিশনের ব্রিফিংয়ের সময় তিনি বলেছিলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সংক্রমণকে শূন্যে নিয়ে আসার। স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আগামী দিনের লকডাউন পরিকল্পনা স্থির হবে। আক্রান্তের সংখ্যা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই এর বেশি কিছু বলা সম্ভব নয়।

সোমবার আক্রান্তের যে সংখ্যা দেখা যায় সেখানে দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্য বা ইতিমধ্যে সংক্রামিত ব্যক্তিদের ঘনিষ্ঠ বন্ধু ছিল নতুন করে আক্রান্ত হয়েছেন যারা। অস্ট্রেলিয়ার ২৫ মিলিয়ন জনসংখ্যার এক-পঞ্চমাংশ জনসংখ্যার জন্য কঠোর বিধি আরোপ করা হয়েছে। বাড়ি থেকে ১০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রমে রাশ টানা হয়েছে।

বাইরে বেরোনোর ক্ষেত্রেও নিয়ম শক্ত করা হয়েছে। প্রয়োজনীয় সামগ্রীর কেনার জন্য পরিবারের একটিমাত্র ব্যক্তি কেবল প্রতিদিন বাড়ি থেকে বেরোতে পারবেন। কঠোর সামাজিক দূরত্বের নিয়ম আরোপ করে সংক্রমণে রাশ টানার চেষ্টা করা হচ্ছে।

এখনও পর্যন্ত ৩১ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত্যু হয়েছে ৯১১ জনের। বিশ্বের অনান্য দেশের তুলনায় অর্থনীতিতে সবচেয়ে লাভবান হয়েছে অস্ট্রেলিয়াই। কিন্তু বর্তমানে ডেল্টা ভাইরাসের দাপট বৃদ্ধির জেরেই নতুন করে বাড়ছে সমস্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com