শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মহামারীতে অসহায়দের পাশে দাড়াতে হবে ভাঙ্গায় করোনা সংক্রমন প্রতিরোধে পর্যা এই লোচনা- শীর্ষক-আলোচনা সভায় এমপি নিক্সন চৌধুরী

  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১, ৭.৪৩ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন বৈশি^ক করোনা ভাইরাসের মহামারিতে যারা ঘরবন্দি হয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছে বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে।

শনিবার (১০ জুলাই) ি বকেলে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত কোভিড-১৯’ এর সংক্রমন প্রতিরোধে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,করোনাভাইরাস মোকাবিলায় একমাত্র ঔষধ হচ্ছে লগডাউন।

সরকার ঘোষিত লগডাউনের কারনে যারা দিনমজুর বা মধ্যবিত্ত তারাই বেশি বিপাকে পড়েছেন। তাই করোনা যুদ্ধে সকলকে মানবিক দিক বিবেচনায় রেখে এই অসহায়দের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিন। নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোবল এবং সময় উপযোগী সিদ্ধান্তের কারনে মহামারির বিরুদ্বে যুদ্ধ করে টিকে আছে দেশ।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার,পুলিশ সুপার আলীমুজ্জামান(বিপিএম),সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান,উপজেলা চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান। প্রমুখ। সভায় ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনা যেভাবে ছড়িয়ে পড়ে আজ যে অবস্থায় পৌঁছেছে তাতে এখনই আমাদের সচেতন না হলে এটি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে। এজন্য সকলকে সরকারের বিধি নিষেধ মেনে চলতে হবে।অনুষ্ঠানে তার বক্তব্যে ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান ,বিপিএম(সেবা)বলেন, সরকারের নির্দেশণা বাস্তবায়নে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।

সরকারি বিধি নিষেধ মেনে চলে আইনকে শ্রদ্ধা করে সকলেই ঘরে থাকুন এবং অসহায়দের পাশে মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসুন।জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, করোনা পরিস্থিতি ফরিদপুর জেলায় মহামারির দিকেই ধাবিত হচ্ছে বলে মনে হচ্ছে। সুতরাং সময় থাকতে সকলেই ঘরে থাকুন। একই সাথে করোনায় আক্রান্তদের ও ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ব্যারিষ্টার সজিব আহমেদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন,থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ, মুক্তিযোদ্ধাগন,বিভিন্ন মসজিদের ইমাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com