শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় সাংবাদিকে হয়রানি করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অভিযোগ

  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১, ৬.৫৯ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় করোনায় কঠোর লকডাউন এর মধ্যে পেশাগত দ্বায়ীত্ব পালন করতে যায়ার সময় এক সাংবাদিককে দেহ তল্লাশি করে ১৮৬০ সালের দঃ বিঃ ১৮৮ ধারা মতে জরিমানার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন এর বিরুদ্ধে। জরিমানার স্বীকার ওই সাংবাদিকের নাম আতাউর রহমান।

তিনি দৈনিক মহাস্থান পত্রিকার নওগাঁ জেলা প্রনিনিধি। শনিবার সকাল ১০ ৪০ মিনিটে নওগাঁ শহরের তাজের মোড়ে এ ঘটনা ঘটে।
জরিমানার স্বীকার সাংবাদিক আতাউর রহমান জানান, আমি পেশাগত দ্বায়ীত্ব পালন করতে শহরের মুক্তির মোড় মেইন রোড দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন আমাকে থামতে বললে আমি বাইক দাঁড় করাই।

এর পর তিনি আমার দেহ তল্লাশী করতে শুরু করে। আমি নিজেকে এক জন সংবাদকর্মী পরিচয় দিলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এর পর আমাকে বলেন আপনি লকডাউনে বের হয়েছেন কেন। তখন আমি বলি সংবাদকর্মীদের লকডাউনে তো পেশাগত কাজ করার অনুমতি আছে।

আমার এমন কথায় তিনি আরও ক্ষিপ্ত হয়ে ১৮৮ ধারায় মামলা দিয়ে জরিমানা করেন। তার এমন আচারনে আমি সত্যিই অবাক হয়েছি।
এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন জানান, একটু ভুল বোঝাবুঝি হয়েছে।

তবে কোন খারাপ আচারণ করা হয়নি। আর তার বাইকের কোন কগজপত্র না থাকায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক হারুন অর রশীদ জানান, ওই সংবাদকর্মীর সাথে হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।
এ ঘসটনায় নওগাঁ জেলা টেলিভিশ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন ও সুজন নওগাঁ জেলা কমিটি ক্ষোভ প্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com