শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানের শহরগুলিতে আক্রমণ এড়ানোর সিদ্ধান্ত তালিবানদের

  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১, ১২.৪৩ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

মস্কোতে এক তালিবান প্রতিনিধিদল বলেছে তারা প্রাদেশিক রাজধানীগুলিতে আক্রমণ করবে না। যদিও এমন খবর প্রকাশিত হয়েছে যে তালিবান জঙ্গিরা আফগানিস্তানের কান্দাহার প্রদেশের রাজধানীতে আক্রমণ চালিয়েছিল।

কান্দাহারের পুলিশ বাহিনী বলেছে যে তাদের সঙ্গে পুলিশ বাহিনীর আরও সদস্য যোগ দেয়ার কারণে তারা আক্রমণটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। আফগান টিভিতে সরাসরি সম্প্রচারিত মস্কোর এক সংবাদ সম্মেলনে তালিবান প্রতিনিধি দলের নেতা শাহাবুদ্দিন দেলাওয়ার বলেন যে এই গ্রুপটি রক্তপাত রোধ করতে শহরগুলিতে আক্রমণ এড়ানোর সিদ্ধান্ত নেয়। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ভিওএ-কে বলেন যে শহরগুলিতে আক্রমণের বিরতি ছিল অস্থায়ী ।

“এ বিষয়ে আমি কেবলমাত্র এটিই বলতে পারি যে বর্তমানে প্রথম পর্যায়ে জেলাগুলির দিকে মনোনিবেশ করা হচ্ছে এবং খোদা চাইলে আমরা শহরগুলির জন্য দ্বিতীয় একটি পরিকল্পনা করবো।” জনসংখ্যা এবং অবকাঠামোকে ধ্বংস থেকে রক্ষা করতেই এই দ্বিখণ্ডন বলে ভিওএকে জানান মুজাহিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com