মাহমুদুর রহমান ( তুরান) , ফরিদপুর থেকে : ফরিদপুরের সদরে করিমপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থী জিমু রায় নিহত হয়েছেন। এই বিষয়ে জানা যায় জিমু রায় মধুখালী থেকে কানাইপুরে যাচ্ছিল তখন করিমপুর নামক এলাকায় আসলে অপর দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন।
জিমু রায় টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি স্প্রিং সেমিস্টার-২০২১ এল.এল.বি (সম্মান) শেষ করেছে।
টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষক আরিফুর রহমান বলেন, জিমু খুব পরিশ্রমী ছেলে লেখা-পড়ার পাশাপাশি একটা চাকুরি করতো। একবুক স্বপ্ন নিয়ে ফরিদপুরে থাকতো এল এল বি শেষ করে এলাকায় ফিরে আইন পেশায় যুক্ত হবে। লেখা-পড়াও শেষ হলো বাড়িও ফিরে গেল কিন্তু লাশ হয়ে। শুধু এতটুকুই বলতে চাই সড়ক দুর্ঘটনায় আর যেন কোন জিমুদের স্বপ্ন থেমে না যায়।
এই বিষয়ে টাইমস্ ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য (ভাইস চ্যান্সেলার) এ.এইচ.এম আক্তারুল ইসলাম বলেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেশ ও জাতির জন্য কাম্য নয়। এই ব্যাপারে একটি শোকবার্তা ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে সারাক্ষণ এই বিষয়ে খোঁজ খবর রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়া তিনি জিমু রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।