রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

থাইল্যান্ডের করোনার বিস্তার রোধে রাত্রিকালীন কারফিউ

  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১, ১০.০০ এএম
  • ৪৩৮ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে করোনার বিস্তার রোধে ।

দ্য ব্যংকক পোস্ট এক প্রতিবেদনে জানায়,  শুক্রবার এক বৈঠক শেষে করোনাভাইরাস টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। আগামী সোমবার থেকে কারফিউ চালু হবে।

জানা গেছে, প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। নির্ধারিত এই সময়ে লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে, অপ্রয়োজনে বের হওয়া নিষেধ।

এ ছাড়া সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোরস খোলা থাকতে পারলেও অন্য সব দোকান বন্ধ থাকবে। আর শপিংমলগুলো রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত নয়টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com