শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশ্বে তাপপ্রবাহে মৃত্যু ঘটছে বেশি

  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১, ৮.৫০ এএম
  • ৬০০ বার পড়া হয়েছে

আগে শৈত্যপ্রবাহে মানুষ মারা যেত বেশি, এখন সেখানে তাপপ্রবাহে মৃত্যু ঘটছে বেশি। এই পরিসংখ্যান বিশ্ব পরিবেশ বদলের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ প্রমাণ দাখিল করল।

বিশ্বে প্রতি বছর তীব্র তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা গড়ে ৫০ লক্ষেরও বেশি। ২০ বছর ধরে চালানো একটি গবেষণা এই উদ্বেগজনক খবর দিয়েছে। তবে গবেষণা জানিয়েছে, ২০ বছর আগে শৈত্যপ্রবাহের  ঘটনা যত ঘটত, এখন তার সংখ্যা অনেক কমেছে। বরং অনেকটা বেড়ে গিয়েছে তীব্র তাপপ্রবাহের ঘটনা। সেই তাপপ্রবাহে মৃতের সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক ভাবে।

২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত গবেষকেরা ৪৩টি দেশের ৭৫০টি এলাকা থেকে তথ্য সংগ্রহ করে দেখেছেন, এই সব অঞ্চলে প্রতি দশকে গড়ে ০.২৬ সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। গবেষকরা জানিয়েছেন, বিশ্বে ফি-বছর যত মানুষের স্বাভাবিক মৃত্যু হয়, তাঁদের ৯.৪ শতাংশই শিকার হন তীব্র তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহের। প্রতি ১ লক্ষ মানুষের মধ্যে তীব্র তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা আগের ২০ বছরের নিরিখে গড়ে ৭৪ জন করে বাড়ছে।

কানাডা ও আমেরিকার  একাংশে প্রায় এক সপ্তাহ ধরে যে তাপপ্রবাহজনিত কাণ্ড ঘটে গেল  তার ফলে অন্তত ১০০ কোটিরও বেশি সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সামুদ্রিক জীববিজ্ঞানীরা।

তবে গবেষণা এ-ও জানিয়েছে, ভারতের ছবিটা বিপরীত। এ দেশে উত্তরোত্তর বাড়ছে তীব্র শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা। ফিবছর ভারতে প্রায় ৭ লক্ষ মানুষের মৃত্যু হয় তীব্র শৈত্যপ্রবাহে। আর প্রায় ৮৪ হাজার মানুষের মৃত্যু হয় তীব্র তাপপ্রবাহে।

হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট বা স্ট্রোক জাতীয় শারীরিক বিপদ তীব্র ভাবে গরম বা তীব্র ভাবে ঠান্ডা দুই ধরনের পরিবেশেই বেশি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com