বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে সন্তানরা অসুস্থ বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে!

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৭.২৪ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর অসুস্থ বাবাকে ঘরের বাহিরে উঠানে ফেলে রেখেছে তার সন্তানরা। শুক্রবার সকাল থেকে সন্তানেরা ঘরের সামনে অসুস্থ শফিকুল ইসলাম(৯৫)কে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান। ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের মেঘনা রোড সংলগ্ন স্বপ্ন মহলের সামনে।

স্থানীয়রা জানায়, অসুস্থ শফিকুলের ৪ ছেলে ও ৩ মেয়ে। দীর্ঘদিন যাবত তিনি বাধ্যকজনিত রোগে ভুগছেন। গত দুইবছর আগে তিনি সন্তানদের সম্পত্তি ভাগ করে দেন। তার এক ছেলে বিজিবিতে চাকুরি করে, আরেক ছেলে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, একজন মারা গেছে এবং অন্যজন প্রবাসী। সকল ছেলেই প্রতিষ্ঠিত। লক্ষ্মীপুর পৌর ১নং ওয়ার্ডে সবারই বিলাশবহুল বাড়ি রয়েছে। তারপরও বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করে তাদের বাড়ির বাহিরে উঠানে ফেলে রাখে ছেলেরা।

পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও মোঃ রাজীব হোসেন ঘটনাস্থালে যান এবং বিষয়টি বিস্তারিত শুনে ছেলের দায়িত্ব নিতে বলেন। তারা কেউ বাবাকে নিতে রাজি না হওয়ায় অসুস্থ শফিকুলের বড় মেয়ে সুরাইয়া তার বাবাকে নিতে ইচ্ছে প্রকাশ করেন।

পরে ম্যাজিস্ট্রেটের গাড়িতে করে অসুস্থ শফিকুলকে মেয়ে সুরাইয়ার বাড়িতে পাঠিয়ে দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, বৃদ্ধ লোকটি অসুস্থ হওয়ায় কোন ছেলে রাখতে চাচ্ছে না। তাই তারা বাড়ির বাহিরে ফেলে রেখেছে। পরে অসুস্থ শফিকুলের এক মেয়ে এসে তাকে নিতে ইচ্ছা পোষন করে। আমরা আমাদের ব্যবস্থাপনায় তাকে মেয়ের বাড়ি দিয়ে আসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com