শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কভিড-১৯’এর টিকা-দানের আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠন করতে হবে : জাতিসংঘ মহাসচিব

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৫.৫৯ পিএম
  • ৬৮৩ বার পড়া হয়েছে

বিশ্বে করোনাভাইরাস জনিত মৃত্যুর সংখ্যা এখন ১৪ লক্ষ ছাড়িয়ে যাওয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস সতর্ক করে দিয়েছেন যে “এই জীবাণুকে দাবানলের মতো ছড়াতে দিলে” আরও লক্ষ লক্ষ লোক ঝুঁকির মুখে পড়বে।

বিশ্ব সংস্থার প্রধান এক লিখিত বিবৃতিতে বলেন পৃথিবীর সব চেয়ে ধনী এবং সব চেয়ে গরিব দেশের মধ্যে কভিড-১৯ ‘এর টিকা বিতরণের অসমতা এবং কভিড ১৯ ‘এর আরও বেশি সংক্রামক ডেল্টা প্রকরণের কারণে বিশ্ব এখন এক অনিশ্চিত অবস্থায় রয়েছে।

গুয়েতেরেস টিকা উত্পাদনকারী দেশগুলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি জরুরি টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানান যাতে করে বিশ্বে টিকা দানের একটি পরিকল্পনা বাস্তবায়িত করা যায়।

এর ফলে কভিড-১৯ এর টিকা উত্পাদন অন্তত দ্বিগুণ করা যাবে এবং সমন্বিত ভাবে আন্তর্জাতিক টিকা বিতরণের উদ্যোগ কোভ্যাক্স ‘এর মাধ্যমে সমতার ভিত্তিতে টিকা বিতরণ নিশ্চিত করা যাবে।

গুয়েতেরস বলেন,  টিকার সমতা রক্ষা হচ্ছে আমাদের এই সময়কার সবচেয়ে বড় ও তাত্ক্ষণিক নৈতিক পরীক্ষা যা কীনা বাস্তবে প্রয়োজন”। তিনি বলেন সবাইকে এর আওতায় নিয়ে না আসা পর্যন্ত, প্রত্যেকেই হুমকির মুখে থাকছে”।

জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টার জানিয়েছে যে বিশ্বব্যাপী ১৮ কোটি ৫১ হাজার লোক নিশ্চিত ভাবে করোনায় আক্রান্ত হয়েছেন এবং এঁদের মধ্যে মারা গেছেন ৪০ লক্ষ ২ হাজার ৯ শ’ ৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com