বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তরুনের অভিনবভাবে বোরকা পরে রাজধানীতে ঢোকার চেষ্টা

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৫.২৪ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস মহামারি সংক্রমনের উর্ধ্বগতি ঠেকাতে দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এর মধ্যেই নানান অজুহাত দিয়ে ঢাকায় ঢোকার চেষ্টা করছে মানুষ। আজ শুক্রবার (৯ জুলাই) এক তরুণ অভিনবভাবে বোরকা পরে রাজধানীতে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।

আলম নামের ওই তরুণের ভাষ্য, লকডাউনে রাস্তায় বের হলে পুলিশ গ্রেফতার করে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর চোখ ফাঁকি দিতে বোরকা ও পায়ে মোজা পরে গাবতলী দিয়ে হেঁটে রাজধানীতে ঢোকার পরিকল্পনা করেছিলেন তিনি।

বোরকা পরার উদ্দেশ্য আসলেই রাজধানীতে প্রবেশ করা না-কী অন্য কোনও উদ্দেশ্য আছে তা জানতে তার দেহ তল্লাশি করে পুলিশ। এসময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, সাভারের হেমায়েতপুর থেকে হেঁটেই রাজধানীতে এসেছেন তিনি, যাবেন যাত্রাবাড়ী। তবে যাত্রাবাড়ী কার কাছে যাবেন, পরিচিত নাকি আত্মীয় সে বিষয়ে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছিলেন তিনি।

দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান সংবাদমাধ্যমকে বলেন, আমরা যখন চেকপোস্টে ডিউটি করছিলাম বোরকা পরা একজন পায়ে হেঁটে আমিন বাজার ব্রিজ হয়ে গাবতলী চেকপোস্ট পার হচ্ছিলেন। আমাদের সন্দেহ হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি বোরকা পরা কোন মেয়ে নয়, সে আসলে ছেলে। তবে কী কারণে তিনি এই বেশ ধরেছেন এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, ছেলেটি পরিচয় দিয়েছে সে একটি মাদরাসার শিক্ষার্থী। এ বিষয়টি নিয়ে আমরা থানা পুলিশের সাথে কথা বলছি।

গাবতলী চেকপোস্টে দায়িত্বরত আরেক ট্রাফিক সার্জেন্ট আসাদুর রহমান বলেন, বোরকা পরা ছেলেটিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সে কোথায় যাচ্ছিল বা তার গন্তব্য কি ছিল এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ছেলেটি প্রাথমিকভাবে আমাদের জানিয়েছে তার মায়ের কাছ থেকে সে এই বোরকা নিয়ে এসেছে। রাজধানীতে এসেছে তার মাও বিষয়টি জানে। আমরা ছেলেটির পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com