বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে গ্রেফতার-১৬

  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ৬.১৯ পিএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি

পর্নোগ্রাফি সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে বগুড়ার সপ্তপদী মার্কেটে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।
গ্রেফতারকৃতরা হচ্ছে- শাজাহানপুর উপজেলার শাবরুল গ্রামের মো.আরিফুল ইসলাম (২০), গাবতলীর চকবোঁচাই গ্রামের মো. মোস্তাফিজার রহমান (২৫), বগুড়া সদরের সাবগ্রামের মো. আব্দুল ওয়াহাব (২১), চাঁদন হরিপুর গ্রামের মো. রাসেল হোসেন, মো.রাকিব হোসেন (২০) এবং মো. সামিউল ইসলাম (১৯), গাবতলীর বালুয়াহাটা গ্রামের মো. সাদেকুর রহমান (২০), নন্দী গ্রাম বিজরুলের মো. মোসাদ্দিকুর রহমান মানিক (২৬), শাজাহানপুর উপজেলার মালিগাছা গ্রামের মো. রিপন প্রামানিক (২০), বগুড়া সদরের নামুজা কামারপাড়া গ্রামের মো. এনামুল হক (২৩), রাশেদ হোসেন (২), শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের মো. নুর আলম (২১), বড় টেংরা গ্রামের মো. সোহাগ ইসলাম (১৯), নওগাঁর পতœীতলা উপজেলার মো. বাপ্পী হোসেন (২১), গাবতলীর টিউরপাড়া গ্রামের মো. জিহাদ হোসেন (২০) এবং একই উপজেলার কদমতলী গ্রামের মো. মেহেদী হাসান (২৮)।
র‌্যাব জানিয়েছে, রোববার দুপুরে বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. রওশন আলীর নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় ৪৮টি কম্পিউটার হার্ডডিক্স, ১৬ টি মোবাইল ও ৩০ টি মোবাইল সীম জব্দ করা হয়েছে।
দীর্ঘ দিন ধরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও ক্রয় বিক্রয় করে আসছিল বলে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে নিশ্চিত করেছে র‌্যাব ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com