বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরবাসীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি নয়ন

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ১২.৫৪ পিএম
  • ৫৯৬ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর খাদ্য সহায়তা তুলে দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করেন।

তিনি এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও এবং বিধবা নারীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর এই সহায়তা তুলে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, পিয়াজসহ অন্যান্য খাদ্য সামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

খাদ্য সহায়তা বিতরণের আগে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং লক্ষ্মীপুর জেলাব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা একজন মানুষও যেন ক্ষুদার্ত না থাকে, তাই ৩৩৩ এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাড়িতে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com