বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজাকারের তালিকা তৈরি করতে মুক্তিযোদ্ধা সংসদকে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ৬.১১ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

রাজাকারের তালিকা তৈরি করতে মুক্তিযোদ্ধা সংসদকে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
আজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহবান জানান।
মোমেন বলেন, মুক্তিযোদ্ধারা থাকলে রাজাকারের সঠিক তালিকা তৈরি করতে তারা সহায়ক ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আওয়ামী লীগের হাল ধরেন তখন তা অগোছানো অবস্থায় ছিল।শেখ হাসিনা দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। বর্তমানে তিনি সফল রাষ্ট্রনায়ক, তার জন্য আওয়ামী লীগ আজ ধন্য বলেও উল্লেখ করেন তিনি।
বিএলএফ মুজিব বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল হাই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, যুগ্ম মহাসচিব শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, সাবেক ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ, মুক্তিযোদ্ধা এম এ রশিদ, সাবেক সচিব মুক্তিযোদ্ধা কে, এম মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা এম এ করিম, আমরা মুক্তিযোদ্ধা সন্তান এর কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, ঢাকা মহানগরের সভাপতি নুরুজ্জামান ভূট্টু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা শেখ হাসিনার সাথে আছেন এবং থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com