বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে পুলিশের ১০ টাকায় দু’দিনের আহার বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৯.১৬ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি ):

চলমান লক ডাউনের ৮ম দিনে ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ২য় দিনের মতো অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বির নেতৃত্বে ১০ টাকায় আহার বিতরন করা হয়েছে ।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে মহানগরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে ১১০ জনের মাঝে এই আহার বিতরন করা হয়েছে।

পুলিশের আহবান করোনা দূর্যোগে ঘরে থেকে ‘নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন’ ” সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক ” এই শ্লোগান কে সামনে রেখে পুলিশ সুপার আহমার উজ্জামান ১০ টাকার বিনিময়ে খাদ্য সামগ্রী বিক্রির উদ্যোগ নেন। দুঃস্থ, কর্মহীন মানুষের জন্য স্বপ্ল মূল্যের ভাসমান দোকান থেকে এই আহার বিতরন লকডাউন চলাকালে জেলা পুলিশ এই কর্মসূচী চালিয়ে যাবেন। ১০ টাকার দু’দিনের আহারের মধ্যে রয়েছে চাউল, ডাল, তেল, হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ ও লবণ । কেউ যেন লজ্জাবোধ না করে এখানে যেকোন শ্রেণী-পেশার মানুষ খাদ্য সামগ্রী ক্রয় করতে পারে।

পুলিশ সুপারের উদ্যোগে কর্মহীন নিম্নআয়ের মানুষ সহ যে কোন শ্রেণী পেশার লোকজন ১০ টাকার বিনিময় প্রায় ৫০০ টাকা মূল্যের খাদ্য সামগ্রী পাচ্ছে।

মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্বশীলতার সাথে করোনা পরিস্থিতি মোকাবেলা চেষ্ঠা করছেন। আমরা সরকারী কর্মচারী লকডাউন পরিস্থিতিতেও বেতন পাচ্ছি এবং ভাল আছি। আমাদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকেই হকার, স্বল্প আয়ের মানুষজন এবং নতুন করে বেকার, কর্মহীন হয়ে পড়া ও অসহায়, দুঃস্থ ও নিরন্ন মানুষজনের পাশে দাড়াতে ”সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক” এমন উদ্যোগ নিয়ে ১০ টাকায় খাদ্য বিতরণ করা হচ্ছে। যাতে ময়মনসিংহ নগরীতে কেউ অনাহারে না থাকে। পুলিশ সুপার আরো বলেন, প্রতিদিন দেড় দুই শতাধিক অসহায়, বেকার, কর্মহীন ও দুঃস্থ মানুষের মাঝে এই আহার বিক্রি অব্যাহত থাকবে। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে প্রতিদিন জেলা পুলিশ ঘুরে ঘুরে আহার বিক্রি করবে। এ জন্য জেলা পুলিশ আগে থেকে অসহায়, বেকার, কর্মহীন ও দুঃস্থদের তালিকা করবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, আলাউদ্দিন, ফাল্গুনী নন্দী, জেলা ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য বুধবার (০৭ জুলাই) নগরীর টাউনহল মোড় সংলগ্ন পুলিশ অফিসার্স মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান। এ কার্যক্রম চলবে লকডাউন চলাকালীন সময়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com