শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফ্লোরিডা’র ধ্বংসপ্রাপ্ত ভবনে মৃতের সংখ্যা ৪৬এ দাঁড়ালো

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ১.৪৭ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

ফ্লোরিডা’র ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে তল্লাশি দল বুধবার  আরো ১০টি মৃতদেহ টেনে বের করতে সমর্থ হনএবং সেই সঙ্গে মৃতের সংখ্যা ৪৬এ এসে দাঁড়ায় । যদিও, ৯৪জন এখনো নিখোঁজ রয়েছেন। ভবনের অন্য একটি অংশ রবিবার গুড়িয়ে দিলে, উদ্ধারকারীদের জন্য নুতন করে দেহের তল্লাশি ও উদ্ধার করা সহজ হয়ে ওঠে, যা কাঠামোগত ঝুঁকির কারণে এতদিন সম্ভব হয়নি ।

মায়ামি ডেইড’র সহকারী অগ্নি প্রধান রাইড জাদাল্লাহ বলেন, ৩২টি দেহকে সনাক্ত করা সম্ভব হয়েছে। মঙ্গলবার, তল্লাশি তৎপরতা, উচ্চ বাতাসের বেগ ও বজ্রপাতের কারণে, প্রায় দু ঘন্টার জন্য স্থগিত রাখা হয় এবং উদ্ধারকারী দল কিছুটা সময়ের জন্য স্বস্তি পেয়েছিলেন ।

সার্ফসাইড কাউন্টির মেয়র, চার্লস বার্কেট প্রতিশ্রুতি দিয়েছেন যে, আমাদের তল্লাশি অভিযান, যতদিন না আমরা সবাইকে ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আনবো, ততদিন অব্যাহত থাকবে। তিনি ভয়ংকর ঝুঁকি নিয়ে তল্লাশি দল যে উদ্ধারকাজ চালাচ্ছেন, সেজন্য তাদের প্রশংসা করেন।

(এপি )
(রয়টার্স)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com