সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বিধিনিষেধের সপ্তম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় ১১০২ জন গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১, ৭.৫৫ পিএম
  • ৭৯৮ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধের সপ্তম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ১ হাজার ১০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম আজ বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায়  মোবাইল  কোর্ট পরিচালনা করেছে। মোবাইল  কোর্টে ২৪৫ জনকে ১লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইনে ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এডিসি ইফতেখায়রুল আরও জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে আজ সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী,  তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন   চেকপোস্টে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়।

বিধিনিষেধের শুরুতে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জন, তৃতীয় দিনে ৬২১ জন, চতুর্থ দিনে ৬১৮ জন, পঞ্চম দিনে ৫০৯ ও ৬ষ্ঠ দিনে ৪৬৭ জনকে  গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে অন্যান্য বাহিনীর সঙ্গে র‌্যাবও মাঠে কাজ করছে। রাজধানীতে বিভিন্ন  চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি বলেন, লকডাউনের প্রথমদিন  থেকেই র‌্যাবের সবগুলো ব্যাটালিয়নের সদস্যরা রাতদিন মানুষকে ঘরে রাখা, স্বাস্থ্যবিধি  মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখাসহ সর্বোপরি মানুষ  যেন ঘর  থেকে  বের না হয়  সে জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। আগামী ১৪জুলাই পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com