শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আমেরিকার শিকাগোয় বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৪ জন

  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১, ১.৫৮ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

গত ৪ জুলাই ছিল আমেরিকার স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে সপ্তাহান্ত জুড়েই ছিল উৎসবের মেজাজ। কিন্তু তার মধ্যেও শিকাগোয় অব্যাহত বন্দুকবাজ-হানা। সপ্তাহান্তে ওই শহরে আলাদা আলাদা ঘটনায় বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন।

সংবাদমাধ্যম সূত্রের খবর, শহর জুড়ে কমপক্ষে ১০০ জনের উপর গুলি চালিয়েছে বন্দুকবাজেরা। যাঁদের মধ্যে পাঁচটি শিশু ও দু’জন পুলিশ অফিসারও রয়েছেন। পুলিশ সূত্রের খবর, আমেরিকা জুড়ে মোট ৪০০ জনের উপর গুলি চলেছে এই সপ্তাহান্তে। যাঁর মধ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫০ জন।

একটি রিপোর্টে উঠে এসেছে, ২০২০ সালে আমেরিকার তৃতীয় বৃহত্তম এই শহরে বন্দুকবাজদের হাতে প্রাণ হারান মোট ৭৭৪ জন। আর স্বাধীনতা দিবসের এই চার দিনের ছুটিতে মারা গিয়েছিলেন ১৭ জন।

যা গত দু’দশকের মধ্যে শিকাগোর ইতিহাসে সবচেয়ে ‘ধ্বংসাত্মক সময়’। গত বছরের অভিজ্ঞতা থেকেই এ বছরের হিংসা সামলানোর জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল পুলিশ ও প্রশাসন। তাও আটকানো গেল না হানাহানি।

শুক্রবার থেকে সোমবার পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছেন বহু বাসিন্দা। তাদের মধ্যে পাঁচটি শিশুর অবস্থা সঙ্কটজনক বলে জানাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com