রাশিয়ায় ২২ জন যাত্রী এবং ৬ জন বিমান ক্রু সদস্য নিয়ে মাঝ আকাশেই উধাও বিমানটি। ভেঙে পড়েছে বিমানের কেউ আর বেঁচে নেই বলেই জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম। অর্থাৎ বিমানে থাকা ২৮ জনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা।রাশিয়ার অসামরিক বিমান মন্ত্রনালয় জানিয়েছে, বিমান যেখানে ভেঙে পড়েছিল সেই জায়গাটি খুঁজে পাওয়া গিয়েছে। দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। তার পরেই সবার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিমানটি অবতরণের সময় পাহাড়ের গায়ে ধাক্কা খায় বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দৃশ্যমানতা কম থাকার ফলেই এই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম।










