সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ের বিপক্ষে কাল থেকে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ১০.০১ পিএম
  • ৪১২ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ের বিপক্ষে কাল  থেকে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। অথচ একদিন আগেও বাংলাদেশ দল জানে না আগামীকাল কোন ১১ জন নামছেন মাঠে! গণমাধ্যমের সঙ্গে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক জানাতে পারেন নি কারা কারা থাকছেন একাদশে।

ধোঁয়াশা তৈরি হয়েছে মূলত ওপেনার তামিম ইকবালকে নিয়ে। হাঁটুর ইনজুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন নি তিনি। আগের দিন কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন তাকে নিয়ে অনিশ্চয়তার কথা। একই কথা শোনা গেল অধিনায়ক মুমিনুলের কণ্ঠেও। তামিমের জন্য শেষমুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় দল।

মুমিনুল বলেন, তামিম ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা তাই কালকে পর্যন্ত দেখবো। আজকে (মঙ্গলবার) অনুশীলন আছে। কালকে পর্যন্ত দেখে এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। শুধু তার ইনজুরির কারণে অপেক্ষাটা। অন্য কিছু না।

এদিকে ইনজুরিতে থাকলেও ফিট হয়ে উঠেছেন মুশফিকুর রহিম। আর সাকিব আল হাসান ফেরায় অনেকটাই দুঃশ্চিন্তামুক্ত বলে জানালেন ক্যাপ্টেন।

মুমিনুল বলেন, মুশফিক ভাই অবশ্যই খেলবে। আর সাকিব ভাই ফেরাতে দলের কম্বিনেশনটা খুব সহজ হবে। উনি থাকলে একজন বোলার কম নিয়ে বেশি ব্যাটসম্যান খেলানোর সুবিধা থাকে।

আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছুতে পারে নি দল। নির্বাচকদের ঘোষিত টেস্ট স্কোয়াডে তাকে না রাখা হলেও, পরবর্তীতে বিসিবি সভাপতির নির্দেশে তাকে নেয়া হয় টেস্ট দলে। তবে তাকে খেলানো হবে কিনা, এখনও জানেন না অধিনায়ক।

মুমিনুল বলেন, রিয়াদ ভাইয়ের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। আমি এখনও উইকেট দেখতে পারি নি। দেখার পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে আমরা আশাবাদী তার ব্যাপারে।

দীর্ঘ ২ বছর ধরে দলের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে আছেন ব্যাটসম্যান ইয়াসির রাব্বি। তবে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে অভিষেক হয় নি তার। জিম্বাবুয়ের বিপক্ষে কি তার ভাগ্য খুলছে? পরিষ্কার করে কিছু না জানালেও, ইঙ্গিত দিয়ে রাখলেন মিমি।

তিনি বলেন, রাব্বি ফিউচারের জন্য তৈরি হচ্ছে। অন্য কোন ক্রিকেটার হলে এতদিন টিকতো না। কিন্তু সে বর্তমান কম্বিনেশনের কারণে থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com