বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে সমাজসেবা অধিদপ্তরের এতিমখানা এবং রোগীদের মাঝে চেক প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ৭.২৭ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি ভাবে দেয়া সমাজসেবা অধিদপ্তরের ১৮ টি এতিমখানার ৭০০ এতিম শিশুর জন্য ৮৪ লাখ এবং ৯ জন ক্যান্সার রোগী, ২ জন জন্মগত হৃদরোগ রোগী এবং ২ জন থ্যালাসেমিয়া রোগীসহ সর্বমোট ১৩ জন রোগীর জন্য সাড়ে ছয় লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এই চেকপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের ফুলবাড়ী উপজেলার সমাজসেবা অফিসার মো. আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মানিক রতন, নবিউল ইসলাম।
এতে সকল ইউপি চেয়ারম্যাগন, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com