বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আমতলী পৌর মেয়রের মাতা মোসাঃ আমেনা বেগমের জানাজা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ১২.২৭ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র এবং পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানের মাতা মোসাঃ আমেনা বেগম (৮৫) গতকাল ৪ জুলাই (রবিবার) সন্ধ্যা ৭’২১ মিনিটের সময় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি……….. রাজিউন)। সোমবার  সকাল ১০ ঘটিকায় মরহুমের জানাজা নামাজ আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পরে পারিবারিক কবরস্থান আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিনপাশে স্বামী মরহুম মোঃ মোহন খলিফার পাশে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা নামাজে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, বরগুনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা পৌর সভার মেয়র মোঃ অ্যাড. কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন মন্টু মোল্লা, আমতলীর সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com