সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

তালতলীতে বালু উত্তোলনের অবৈধ বোমা মেশিন (ড্রেজার) জব্দ

  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১, ১১.৫৭ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া এলাকার একটি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দেশিয় তৈরী একটি বোমা মেশিন (ড্রেজার) জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ (সোমবার) বিকাল ৫ টার দিকে উপজেলা নির্বাহি অফিসার মোঃ কাওছার হোসেন অভিযান চালিয়ে দেশিয় তৈরী বালু উত্তোলনের ওই বোমা মেশিনটি (ড্রেজার) জব্দ করেন। পরে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জব্দকৃত বোমা মেশিনটির ২ স্যালো ইঞ্জিন, ২ হাজার মিটার পাইপ, ১৪ পিচ ড্রামসহ ড্রেজারটি নিলামে বিক্রির আদেশ দেন। এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন মুঠোফোনে বলেন, প্রায় ৫ ঘন্টা অভিযান চালিয়ে অবৈধ বোমা মেশিনসহ (ড্রেজার) উহার অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে মামলা দেয়া হয়েছে। তবে অবৈধ বোমা মেশিনের (ড্রেজার) মালিক পাওয়া না যাওয়ায় পরবর্তীতে জব্দকৃত মালমাল নিলামে বিক্রি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com