শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তালতলীতে ঘেরের ভেড়ি কেটে দিলো দুর্রৃত্তরা নিঃস্ব হলো চারটি পরিবার

  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১, ৯.১১ পিএম
  • ৮৪৭ বার পড়া হয়েছে
মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়নের একটি মাছের ঘেরের ভেড়ি কেটে দেয় দুর্বৃত্তরা।এতে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ নিধন ও চারটি পরিবার নিঃস্ব হওয়ার পথে। অভিযোগে জানা গেছে,ঘেরের ভেড়ি কেটে দেয়ায় অন্তত ২০ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।উপজেলার শারিকখালি ইউনিয়নের বাসিন্ধা মোঃ জাহাঙ্গীর পিয়াদা (৩৫) মোঃ কালাম পিয়াদা (৪৫),মোঃ কামাল গাজী(৪২) ও মোঃ মোসারাফ পিয়াদা (৪৫) চারজন মিলে মাছ চাষ করেন। বর্তমানে মাছগুলো বিক্রির উপযোগী না হওয়ায় তা বাজারজাত করাও সম্ভব হয়নি।কিছু কুচক্রী মহল ঘের কেটে দেয়ার কারনে মাছের পোনা ও বড় বড় মাছ বেরিয়ে যায়।এতে প্রায় ১২থেকে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
তারা বলেন বিভিন্ন এনজিও থেকে ঋণনিয়ে ঘেরে মাছ ফেলেছিলাম আমরা, এই মাছের বিক্রির টাকা দিয়েই ঋণের কিস্তি ও আমাদের সংসার চালাতে হয়। বর্তমানে ঘেরকেটে দেওয়ায় মাছগুলো বেরিয়ে গেছে।
ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ ছিল যার আনুমানিক মূল্য প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকা। এ বিষয়ে স্থাণীয়দের সাথে কথা হলে তারা বলেন , নোনা পানি আটকে রেখে মাছ চাষ করায় আমাদের বীজতলা নষ্ট হয়, এবং ভিজ রোপন সময় মতো করতে না পারায় সমস্যা হয়। সরকারি খাল অবৈধভাবে দখল করা ছিল তাই আমরা কেটে দিয়েছি।
তালতলী উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহাবুব আলম বলেন, মৎস্য অধিদপ্তরের খননের কাজ এসেছিল, স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে বরাদ্দকৃত ১০ লাখ টাকা ফেরত দেয়া হয়েছে। তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন,বলেন সরকারি খাল জনগণ উপক্রিত হবে তাই উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com