সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁর সাপাহারে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ১১.৩৬ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে স্ত্রী হত্যা মামলার মূল আসামী ঘাতক স্বামী সেলিম (২৫) কে থানা পুলিশ গ্রেফতার করেছে। শনিবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকায় তার এক আত্মীয়ের বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ জানান, গত ২৩ জুন উপজেলার মাস্টার পাড়া এলাকার মাতৃছায়া ছাত্রাবাস হতে সুমি (১৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন সুমীর স্বামী উত্তর পাতাড়ী গ্রামের মফিজুল ইসলামের ছেলে সেলিম (২৫) পালিয়ে যায়।

পরবর্তী সময়ে ওই দিন রাতে নিহত গৃহবধু সুমীর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার জের ধরে শনিবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার কানসাট
মনাকষা সাহাপাড়া এলাকায় সেলিম তার এক আত্মীয়ের বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে আসামী সেলিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল
মাহমুদ আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। শনিবার দুপুরে ৭দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতারকৃত সেলিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com