সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁয় সিমেন্ট ও আমবাহী দুই ট্রাকের সংঘর্ষে নিহত দুই, আহত তিন

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ১১.৩৪ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মান্দায় সিমেন্ট ও আমবাহী দুই ট্রাকের মুখোমূখী সংঘর্ষে নিহত দুই হয়েছে। আর এ সময় আরো তিন জন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার ভোর রাতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সতীরহাট বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে। হতাহতরা সবাই আম ব্যবসায়ী।

নিহত দুই জনের মধ্যে খলিল প্রামানিক রাজশাহী জেলার বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নিয়াত আলীর ছেলে। অপরজনের নাম শরিফুল ইসলাম জানা গেলেও তার ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। মান্দা থানার  অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, আজ রাতে মান্দা উপজেলার ফেরির ঘাট থেকে একটি ট্রাকে করে ৭শ’ বস্তা সিমেন্ট নিয়ে রাজশাহী- নওগাঁ মহাসড়ক দিয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। অপরদিকে জেলার সাপাহার থেকে আম নিয়ে আম ব্যবসায়ীরা পিক-আপ যোগে আম নিয়ে কুষ্টিয়া জেলার দিকে যাচ্ছিলেন।

পথের মধ্যে মান্দার সতীরহাট বাজার এলাকায় মুখোমূখী সংঘর্ষে পিক-আপ দুমড়ে-মুচড়ে যায়। পিক-আপের মধ্যে থাকা আম ব্যবসায়ীদের মধ্যে খলিল ও শরিফুল ঘটনাস্থলেই মারা যান। অপর আহত তিন জনকে গুরুত্বর আশঙ্কাজনক অবস্থায় রাতেই রামেকে ভর্তি করা হয়েছে। ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক থানায় নেওয়া হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com