বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দরিদ্র করোনা রোগীর বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মিল্টন

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ১১.৩০ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  প্রতিশ্রুতি অনুযায়ী করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজ খবর নিয়ে বাড়ী বাড়ী খাদ্যদ্রব্য পৌছে দিলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন। বেশ কয়েকজন করোনা রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং ঔষধ কিনে দিয়েছেন তিনি।

সম্প্রতি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসা ও খাদ্য সহোযগিতা দেয়ার ঘোষনা দেন উপজেলা চেয়ারম্যান মো:আতাউর রহমান মিল্টন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে এই আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি খাদ্যদ্রব্য, ঔষধ  পৌছে দেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন। এ বিষয়ে তিনি তরুণ উদ্যমী ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগকে কাজে লাগিয়েছেন। এই মহতি উদ্যোগ নেওয়ায় এলকার সচেতন মহল তাকে সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন বলেন, আমি জনগনের প্রতিনিধি তাই তারা সমস্যায় পড়লে তাদের পাশে দাড়ানো আমার দায়িত্ব। তিনি বলেন, সাবেক মন্ত্রী বীরমুক্তি যোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের নির্দেশ মোতাবেক ফুলবাড়ী উপজেলার যে সকল দরিদ্র করোনা রোগীরা চিকিৎসা করতে পারছেন না, খ্যাদ্য অভাবে রয়েছেন তাদেরকে এই সহযোগিতা করছি। যাতে তাদের চিকিৎসা ও খাদ্যের অভাবের কারনে সমস্যায় পড়তে না হয়। তিনি আরো বলেন, আমি প্রতিদিন প্রত্যেকটি এলাকায় করোনা আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিচ্ছি। পরিস্থিাতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com