বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গায় লগডাউন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মনোভাব

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ১১.২৬ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনে বেশ কড়াকড়ি ভাবে লগডাউনের তিন nদিন অতিবাহিত হয়েছে ।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া সর্বাত্মক লগডাউনে ভারী যানবাহন সড়কগুলোতে দেখা না গেলেও চলাচল ছিলো রিকশা-ভ্যান। বন্ধ ছিলো সকল ধরনের দোকান পাট।
সামাজিক দুরত্ব নিশ্চিত করণ, মাস্ক ব্যবহারসহ মোট ২১টি বিধিনিষেধ মেনে চলার জন্য পুলিশ মাঠে নেমেছে। সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

ভাঙ্গা উপজেলায় চোখে পড়েছে লকডাউন সফল করতে
আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মনোভাব। বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশ পিকেট তো রয়েইছে একই সঙ্গে বেশ কিছু এলাকায় চলছে টহলদারির কাজও। পাড়া-মহল্লাাগুলোতেও চলছে কড়া নজরদারি। যেখানেই লকডাউন উপেক্ষা করার মানসিকতা চোখে
পড়েছে সেখানেই পদক্ষেপ নিচ্ছেন আইনের রক্ষকেরা।

কোথাও লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন তো কোথাও জরিমানা করছেন। আবার কোথাও কোথাও পুলিশকে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করতে দেখা গেছে।
ফরিদপুরের পুুলিশ সুপার আলিমুজ্জামান জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশের প্রতিটি সদস্য।
সরকারী নির্দেশ প্রতিপালন হয় সেজন্য আমরা সার্বক্ষণিক কাজ করবো।
ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, সরকারি ২১ দফা বিধিনিষেধ মেনে চলতে সকাল
থেকেই রাস্তায় টহলে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেয়া যাবে না। করোনা
সংক্রমন রোধে শুরু হওয়া এ কঠোর লকডাউনে আগামী ৭ জুলাই পর্যন্ত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ম্যাজিস্ট্রেটের সাথে
সমন্বয় করে কাজ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com