বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে বন্যাদুর্গত পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ১১.২১ পিএম
  • ৬৫৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ প্রতিনিধি): সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ফ্ল্যাশ ফ্লাড হয়। হঠাৎ এই বন্যায় গৃহহীন হয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে বেশ কিছু পরিবার। অদ্য শনিবার (৩ জুলাই ২০২১) তারিখে বন্যা আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২৪১টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারের মাঝে এ সময় চাল, ডাল, তেল, লবণ, সাবান ও আলু বিতরণ করা হয়৷ এছাড়াও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চত করতে এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এবং নিরাপদ পানি ব্যবস্থা করার জন্য জনস্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে৷
বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর হাতে ত্রাণ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক। এ সময় উভয় উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি)গণ, পৌর মেয়রগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ত্রাণ বিতরণের সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীগণ এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক জানান জেলা প্রশাসন ময়মনসিংহের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপহারস্বরুপ আরও ২,০০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com