মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের আটকড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুরেস চন্দ্র রায় (৯০) নিজ বাড়িতে অসুস্থ হয়ে হার্ট অ্যাটাকে মারা যান, শুক্রবার (২ জুলাই) রাত ১ টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । সকাল ১১ টায় নিজ বাড়িতে রাস্ট্রীয় মর্যাদা অনুষ্ঠিত হয়ছে। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সকাল সাড়ে ১২ টায় আটকড়া পারিবারিক শ্বশানঘাটে তার শেষকৃতকার্য সম্পর্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) (ভারপ্রাপ্ত) ইউ এনও প্রীতম সাহা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান , আইনশৃঙ্খলা বাহিনীর সহ সকল আত্নীয়স্বজন ও স্হানীয় হিন্দুরা উপস্থিত ছিলেন।
মৃত সুরেশ চন্দ্র রায় স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখ যান। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা কমান্ট কাউন্সিলের সকল মুক্তিযোদ্ধারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।