সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

১৪ পিস সোনার বারসহ সৌদি আরব থেকে আসা এক যাএী আটক

  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১, ৮.৩৯ পিএম
  • ৭৬৪ বার পড়া হয়েছে

এক কেজি ৬শ’ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বারসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা  এক যাএীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।
আটককৃত যাএীর নাম মো. জসিম মিয়া (২৬)। তার বাড়ি নরসিংদী জেলায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা।
আজ ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের ভেতরে গ্রিন চ্যানেল এলাকা অতিক্রমের সময় এসব সোনারবারসহ তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ টিম) মোহাম্মদ আব্দুস সাদেক  এই সোনার বার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস চোরাচালান প্রতিরোধ প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। ওই বিমানে আসা যাত্রীদের ওপর নজরদারি বাড়ানো হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় জসিম মিয়ার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে কাস্টমস কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।  তার কাছে কোনো স্বর্ণ আছে কি-না জানতে চাওয়া হলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে তার কাছে থাকা ব্যাগেজ ও ফুলের টব স্ক্যানিং করা হয়। এ সময় ফুলের টবে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগেজ কাউন্টারে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ফুলের টবে লুকানো অবস্থায় এসব সোনার বার পাওয়া যায়। আটক  সোনার বারগুলো রাষ্ট্রীয় গুদামে জমা রাখা হয়েছে।
ডেপুটি কমিশনার সাদেক আরও জানান, সৌদি আরবে তার মামা ফুলের টবের ভেতরে সোনার বারগুলো ভরে দিয়েছে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com