বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর মাধবদীতে যৌতুকের টাকা না দেয়ায় স্বামীর দেয়া আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ৮.৩৮ পিএম
  • ৭৫২ বার পড়া হয়েছে

নরসিংদীর মাধবদী উপজেলায় যৌতুকের টাকা না দেয়ায় স্বামীর দেয়া আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দুপুরে ওই গৃহবধূর স্বামী বিপ্লব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত খাদিজা আক্তার রুমা নরসিংদী সদর উপজেলার শিলমান্দী গ্রামের কাজল মিয়ার মেয়ে।

 পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে যৌতুকের টাকার জন্য স্বামীর দেয়া আগুনে অগ্নিদগ্ধ হন খাদিজা আক্তার। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খাদিজাকে ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

খাদিজার বাবা কাজল মিয়া বলেন, দেড় বছর আগে খাদিজাকে বিপ্লবের সঙ্গে বিয়ে দেয়া হয়। তাদের ঘরে সাত মাসের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের তিন লাখ টাকার জন্য খাদিজার ওপর নির্যাতন চালাতো বিপ্লব। টাকা দিতে না পারায় খাদিজাকে হত্যার জন্য শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। স্বামীর দেয়া আগুনে দুধের সন্তান রেখে খাদিজার মৃত্যু হলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী থানা পুলিশের এসআই দিদারুল আলম বলেন, মৃত গৃহবধূর বাবা কাজল মিয়া বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। মামলার আসামি বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com