মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনে আজ প্রথম দিন। আর প্রথম দিনে কঠোর অবস্থানে রয়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও ফুলবাড়ী থানা পুলিশ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ মাহামুদুল হাসান জানান, ৭ দিনের কঠোর লকডাউনে আমরা সকাল থেকেই সরকারের বিভিন্ন বিধিনিষেধ অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসিয়েছি। পণ্য বাহী ট্রাক ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং মাস্ক ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে ফুলবাড়ী থানা পুলিশ, ২৯ বিজিবি সদস্যরা আমার সাথে রয়েছেন। এছাড়াও ফুলবাড়ী কাচাবাজার স্থানান্তর করে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে ও সুজাপুর মাঠে বসানো হয়েছে যেহেতু লোকসমাগম বেশি হয়ে থাকে, সেই সব স্থানে আনসার সদস্য মোতায়েন করবো।
এদিকে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার রাস্তায় সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।