বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ১১.১৪ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি): টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে।
বুধবার (৩০ জুন) ভোরে উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশে বাঁধের কিছু অংশ ভেঙে যায়।
স্থানীয়রা জানান, বাঁধ ভেঙে ওই গামারীতলা ইউনিয়নের রায়পুর, কামালপুর, ছান্দেরনগর, ঘোঁষগাও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ, কালিকাবাড়ি ও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুরসহ অন্তত ২০ গ্রামে পানি প্রবেশ করেছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
এ বিষয়ে গামারীতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, ইতোমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছি। মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করছি।
ঘোঁষগাও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল হক বলেন, ভালুকাপাড়া ও রায়পুর এলাকায় বাঁধ ভেঙে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের সহায়তা করার চেষ্টা চলছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান বলেন, দুর্গত এলাকায় ত্রাণ দেয়া হচ্ছে। স্থানীয় জন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com