বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর জেলা জুড়ে কঠোর নিষেধাজ্ঞা সত্বেও হোটেল-রেস্তোরাঁ ও দোকানপাট খোলা, প্রাইভেটে শিক্ষার্থীরা

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ১০.০৪ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা জুড়ে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও হোটেল-রেস্তোরাঁ খোলা রয়েছে এমনকি বিভিন্ন প্রাইভেট কোচিং এ শিক্ষার্থীরা নির্দ্বিধায় যাতায়াত করছে। ঝড় হচ্ছে বিভিন্ন স্থানে, দোকানপাটে। এই নিয়ে প্রশাসনের ঢিলেঢালা দায়িত্ব পালন করতে দেখা যায়। জেলা সদরের উত্তর ইস্টিশন দক্ষিণ স্টেশন ঝুমুর কিছুটা পুলিশের দায়িত্ব পালন দেখা গেলেও বাকি সব আগের মতোই রয়েছে চলছে বাঘ ব্যতীত সকল ধরনের যানবাহন।

সিএনজি অটোরিকশা রিক্সায় যাত্রী বোঝাই করে চলছে। এদিকে প্রশাসনে ভ্রুক্ষেপ নেই। এমন চিত্র লক্ষ্মীপুরসহ পাঁচ উপজেলায় দেখা গেছে। লকডাউন থাকা সত্ত্বেও খোলা রয়েছে সব ধরনের দোকানপাট। স্কুল-কলেজ বন্ধ থাকলেও প্রাইভেট শিক্ষকদের বাসা-বাড়ি থেকে ব্যাগ কাঁধে বের হতে দেখা গেছে শিক্ষার্থীদের। সকাল থেকে বিকাল পর্যন্ত লক্ষ্মীপুর সরকারি কলেজ, চকবাজারসহ শহরের বিভিন্ন স্থান, রায়পুর শহরের মার্চ্চেন্টস একাডেমি, মহিলা কলেজের সামনে, গাজি কমপ্লেক্স, বালিকা বিদ্যালয়ের পাশে ও উপজেলা পরিষদের পাশেসহ মীরগঞ্জ সড়ক পর্যন্ত দোকানপাট খোলা ও ব্যাগ কাঁধে শিক্ষার্থীদের আনাগোনা দেখা যায়।

তবে প্রাইভেট শিক্ষকের কাছ থেকে আসায় শিক্ষার্থীদের দলবদ্ধ দেখা গেছে। রিকশা ব্যতীত অন্যান্য যান চলাচলে নিষেধ থাকলেও ব্যাটারি চালিত ও সিএনজি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। বাজারে আসা জনসাধারণে মুখে মাস্ক ব্যবহার বেড়েছে। এদিকে-জেলা শহরের চক বাজার-রায়পুরের প্রধান সড়কসহ পুরো শহরেরে পোশাক বিতানগুলো খোলা দেখা গেছে। ম্যাজিষ্ট্রেট আসতেই দোকানের সার্টার নামিয়ে ফেলা হয়েছে। এছাড়া কয়েকটি দোকানে দেখা যায়, অর্ধেক সার্টার নামানো, ভেতরে বিক্রেতারা বেচাকেনাতে ব্যস্ত। ক্রেতাদের উপস্থিতিও সরব।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবারের ফলাফলে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা প্রশাসক আনোয়ার হুছাইন আকন্দ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, পণ্যবাহী পরিবহন ও রিকশা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরা সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। তবে খাবার অর্ডার দিয়ে নিয়ে যেতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com