বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের বিরামপুর পৌরসভার বাজেট ঘোষণা করলেন মেয়র আক্কাস আলী

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ৮.০৬ পিএম
  • ৭২৫ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;  দিনাজপুরের প্রথম শ্রেণীর বিরামপুর পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের ৪৩ কোটি ৩৫ লাখ ১২ হাজার ১৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা হলরুমে বুধবার (৩০ জুন) এ বাজেট পেশ করেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।

এসময় পৌর মেয়র আক্কাস আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন, সচিব সেরাফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুণ্ডু ও নাড়ু গোপাল কুণ্ডু, ডাঃ শাহরিয়ার হিমেল, কাউন্সিলর আজাদুল ইসলাম বকুল, অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেজবাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আঃ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা জাসদ সভাপতি শাহ আলম বিশ্বাস, ওবায়দুল মেনহাজ প্রমূখ। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পৌর কাউন্সিলরবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাজেট শেষে মেয়র অধ্যক্ষ আক্কাস আলী জানান, নতুন কর আরোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন, মাদক প্রতিরোধ, নারী উন্নয়ন, দারিদ্র বিমোচন, বাল্য বিয়ে প্রতিরোধ এবং নগর অবকাঠামো নির্মাণসহ নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন উন্নয়ন কাজে অধিক গুরুত্ব দিয়ে বিরামপুরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com