বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ৭.৫৬ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২/২০২১-২০২২  মৌসুমে রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের প্রণোদনা প্রদানের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

গত (৩০ জুন) বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রুম্মান আক্তার এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো: আাতাউর রহমান মিল্টন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ হাবিবা আক্তার, মোছাঃ শাহানা আফরোজ, কাজিহাল ইউপি চেয়ারম্যন মো: মানিক রতন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ্ মো: আব্দুল কুদ্দুস প্রমুখ।

এবার উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি এক বিঘার জন্য হাই ব্রিড ধানের বীজ ২ কেজি, ডিএপি সার-২০কেজি, এমওপি সার- ১০কেজি করে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com