সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লকডাউনে কারণ ছাড়া বের হলেই গ্রেফতার: ডিএমপি কমিশনার

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ২.০৮ পিএম
  • ৮১২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল  বৃহস্পতিবার থেকে সাত দিনের ‘কঠোর লকডাউনে’ জরুরি সেবার বাইরে কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হবে না। প্রয়োজনে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

আজ বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ছাড়া কেউ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন না। প্রয়োজনে রিকশা ব্যবহার করতে পারবেন। টিকা নিতে, বাজারে যেতে রিকশায় যেতে পারবেন- যন্ত্রচালিত যানবাহন চলতে দেওয়া হবে না। মাস্ক পরে বের হতে হবে।

তিনি আরও বলেন, বিদেশফেরত ব্যক্তির পরিবারের সদস্যদের গাড়ি ব্যবহার করতে হবে, তবে পাসপোর্ট বা টিকিট দেখাতে হবে। কোনো অজুহাত দেখিয়ে বের হলে কারণ যদি সন্তোষজনক না হয় তাহলে আইনি ঝামেলায় পড়তে হবে। প্রয়োজন হলে আমরা গ্রেপ্তার করবো, মামলা করবো। আমরা কঠোর থাকবো। কোনো ক্লাব খোলা থাকবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com