সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতে ড্রেজারকে অকেজো ও সিএনজি চালকের জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ১০.০৯ পিএম
  • ৭১১ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি// মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন’র নেতৃত্বে ড্রেজার দিয়ে অবৈধভাবে গোমতী নদী থেকে মাটি উত্তোলন প্রক্রিয়ায়করনে স্থানে অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানে ড্রেজার দিয়ে অবৈধভাবে গোমতী নদী থেকে মাটি উত্তোলনের দায়ে একটি ড্রেজারকে অকেজো এবং সড়ক পরিবহন আইনে সিএনজি চালকদের ২হাজার ৬শত টাকা জরিমানা করা হয়।

জানা যায়- দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মরহুম আব্দুর রহিম মাস্টার বাড়ির পাশে, অবৈধভাবে গোমতী নদী থেকে মাটি উত্তোলনের দায়ে একটি ড্রেজারকে অকেজো করা হয়। মালিকপক্ষকে না পাওয়ায় কোনো মামলা ও জরিমানা করা সম্ভব হয়নি।

সড়ক পরিবহন আইনে দেবীদ্বার নিউমার্কেটে ৩টি সিএনজি কে অবৈধ পার্কিং’র কারণে ১ হাজার ৩শত টাকা এবং করোণা সংক্রমণ আইন অমান্য করে দোকান খোলা রাখায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও মাস্ক বিহীন চলাফেরা করায় পথচারীকে ৩শ টাকা সহ সর্বমোট ২ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার এসআই সোহরাব হোসেন ও এএসআই মোফাজ্জল, ভূমি অফিসের অফিস সহায়ক রতন কুমার দেবনাথ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com