শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সিরিয়ার সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৫

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ১০.৪২ এএম
  • ৭২১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র, রবিবার ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে আরো এক দফা বিমান হামলা চালায়। ব্রিটেন ভিত্তিক নজরদারি সংস্থা জানায়, হামলায় অন্তত ৫ জন ইরান সমর্থিত ইরকি মিলিশিয়া নিহত হয়েছে।

ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও স্থাপনার ওপর মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে এই হামলা পরিচালিত হয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী জানায়, তারা সিরিয়ার দুটি এবং ইরাকের একটি প্রক্রিয়াকরণ ও গুদামজাত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এসব বিমান হামলা পরিচালিত হয়েছে। ৫ মাস আগে ক্ষমতা গ্রহণের পর, ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে এটি ছিল তাঁর দ্বিতীয় প্রতিশোধকমূলক হামলা। ইরাকে রকেট হামলার জবাবে তিনি ফেব্রুয়ারী মাসে প্রথম বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন।

পেন্টাগন থেকে এক বিবৃতিতে জানানো হয়, রবিবারের হামলায় প্রতীয়মান হয় যে, প্রেসিডেন্ট বাইডেন এই স্পষ্ট বার্তা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য ও স্থাপনাকে রক্ষা করতে তিনি সামরিক হস্তক্ষেপ করবেন।

পেন্টাগন থেকে জানানো হয়, ইরান সমর্থিত মিলিশিয়া, খাতাইব হেজবুল্লাহ ও খাতাইব সাইয়্যিদ আল শুহাদা কর্তৃক ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা পরিচালিত হয়েছে।

সিরিয়ার জাতীয় সংবাদ মাধ্যম, সানা, জানায় হামলায় একটি শিশু নিহত ও অন্যান্য আরো ৩ জন আহত হয়েছেন।

(রয়টার্স)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com