শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পুনরুজ্জীবিত ইরান পরমাণু চুক্তির ব্যাপারে ইসরাইলের বিরোধিতা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ১০.৩৭ এএম
  • ৭৮০ বার পড়া হয়েছে

ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার ওয়াশিংটনের প্রয়াসের বিরুদ্ধে ইসরাইল প্রবল সংশয় ব্যক্ত করলেও, ইসরাইলের নুতন সরকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ট সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ইসরাইলে নতুন সরকার গঠনের পর, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী, ইয়াইর লাপিদ ও যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিনকেন প্রথমবারের মতো রোমে মুখোমুখি আলোচনায় মিলিত হন। প্রাক্তন প্রধানমন্ত্রী, বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের নিয়ন্ত্রণের পর, ইসরাইলে একটি কোয়ালিশন সরকার গঠন করা হয়।

আলোচনা শুরু করার আগে,ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী, লাপিদ স্বীকার করেন যে, বিগত বছরগুলিতে আমরা অনেক ত্রুটি করেছি। নুতন প্রধানমন্ত্রী, নাফতালি বেনেট দায়িত্ব গ্রহণের পর ডেমোক্র্যাটস ও রিপাবলিকান সঙ্গে মতো বিনিময় করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, বাইডেন প্রশাসনের বয়স যদিও ৫ মাস এবং ইসরাইলের ২ সপ্তাহ, তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যেকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ভিত্তিতে আমরা কাজ করে যাবো।

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প, ইরান চুক্তিটি ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর নয়, এই যুক্তি তুলে ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তবে, প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা গ্রহণের পর, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বিত হয়ে ইরান পরমাণু চুক্তিতে ফিরে আসতে আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি পরমাণু অস্ত্র নির্মাণে ইরানকে বাধা দিতে চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com