বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলায় একজন আটক

  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১, ৬.০৪ পিএম
  • ৭৭৯ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলায় শুভ (২৫) নামে একজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটক শুভো উপজেলা কাজিহাল ইউনিয়নের মীরপুর গ্রামের মোঃ মকসেদুল ইসলামের পুত্র।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ (জুন) উপজেলার কাজিহাল ইউনিয়নের মীরপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি নারী(২৭)কে ১ নং আসামী দফিরুল ইসলাম(৩২) ২নং আসামী মোঃ জহুরুল ইসলাম(৪২) উভয়ের পিতা-মৃত: রহিম উদ্দিন মন্ডল এবং ৩নং আসামী মোঃ শুভ (২৫) পিতা-মকছেদুল ইসলাম উভয়ের সাং মীরপুর,ফুলবাড়ী,দিনাজপুর।

ভিকটিমকে ১ নং আসামী নিজে ২নং ও ৩নং আসামীর সহযোগীতায় তার নিজবাড়ীতে একা পেয়ে ধর্ষন করেন। সেই সময় দৃষ্টি প্রতিবন্ধির চিৎকারে পাশ^বর্তী লোকজন আসলে আসামীগন পালিয়ে যায়। পরে সেখানে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ মাহমুদুল হাসান জানান, ধর্ষনের স্বীকার ভিকটিমের ভাই মোঃ আজগার আলী সাগর বাদী হয়ে গত ২৭(জুন) ফুলবাড়ী থানায় একটি ধর্ষন মামলা দ্বায়ের করেন। যার মামলা নং (১২) ২৭/০৬/২০২১ইং । মামলা দ্বায়েরের পর এসআই আরিফ এর নেতৃত্বে এসআই আজাদ, এএসআই রফিকুল, এএসআই মাসুদসহ ১০ জন সঙ্গীফোর্স নিয়ে ফুলবাড়ী থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ৩নং আসামী শুভোকে আটক করতে সক্ষম হয়। ১নং আসামী দফিরুল ও ২নং আসামী জহুরুল ইসলামকে আইনের আওয়াতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com