বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ডেঞ্জার জোন এলাকায় নতুন পুলিশ ক্যাম্পের ভিত্তি প্রস্তর

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ১১.৪৩ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষীপুর নোয়াখালী কমলনগর সীমান্তবর্তী এলাকায় অপরাধ প্রবণতা দমনের লক্ষ্যে ও শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নতুন পুলিশ ক্যাম্পের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে জেলা সদর উপজেলার তেওয়ারীগঞ্জের আঁধার মানিক এলাকায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

স্থানীয় দানশীল ব্যাক্তিবর্গ ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাইন ভুলূর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্তার হোসেন বোরহান চৌধুরী, আফজাল হোসেন হাওলাদার প্রমুখ।

জানা যায়, জেলার কমলনগর, চন্দ্রগঞ্জ ও সদর থানা এবং নোয়াখালী সদরের সীমান্তবর্তী এলাকা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক এলাকা । দীর্ঘদিন ধরে এ এলাকায় চুরি, ডাকাতি ,খুন, মাদক কারবারি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভায়ারন্য ছিল। সদর থানা এলাকা থেকে ২০ কিলোমিটার দূরত্ব হওয়ায় এবং রাস্তা ঘাট অনুন্নত থাকায় অনাকাঙ্খিত ঘটনার পর পুলিশ পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যেত।

এমন পরিস্থিতিতে স্থানীয় প্রায় ১ লাখ বাসিন্দার পুলিশি সেবা নিশ্চিত করার প্রয়াসে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রশাসনের কাছে দীর্ঘদিনের দাবী ছিল এলাকাবাসীর। অবশেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভুলুর নিজস্ব মালিকানাধীন ৬০ শতক জমি পুলিশ ক্যাম্পের জন্য বাংলাদেশ পুলিশকে দান করা হয়। এর প্রেক্ষিতে স্থানীয় দানশীল ব্যাক্তিবর্গ ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন।

এদিকে পুলিশ ক্যাম্পকে ঘিরে আশার সঞ্চার সুষ্টি হয়েছে জনমনে। স্থানীয়রা বলছেন নারী-শিশুসহ সকল বাসিন্দা নিরাপদে বসবাস করতে পারবেন এখন। এ ব্যাপারে পুলিশ সুপার জানান, পুলিশ ক্যাম্পের মাধ্যমে ৩টি থানা ও নোয়াখালীর সীমান্তবর্তী আঁধার মানিক এলাকায় এখন থেকে পুলিশি সেবা পেতে আর বিঘ্নতা ঘটবেনা। সমুন্নত থাকবে এসব এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com