শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতের উত্তর প্রদেশে নদীর তীরে ভেসে উঠেছে মৃতদেহ

  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১, ১২.০৪ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

রয়টার বার্তা মাধ্যমের খবরে প্রকাশ, ভারতের সবচাইতে জনবহুল উত্তর প্রদেশে বৃষ্টির জলে স্ফিত হওয়া নদীর তীরে ভেসে উঠেছে আরো অনেক মৃতদেহ।মে মাসে ভিডিও ও ছবিতে দেখানো পবিত্র গঙ্গা নদীতে ভেসে যাওয়া লাশের ছবি, জনগণকে ব্যথিত করেছিল, যা বিশ্বের সর্ববৃহৎ সংক্রমণ বৃদ্ধির ভয়াবহতার কথা মনে করিয়ে দেয়।

যদিও এ মাসে ভেসে আসা লাশের ছবি উল্লেখযোগ্য হারে কমে যায়, তবে উত্তর প্রদেশের প্রায়াগরজ শহরের পৌরসভা কর্তৃপক্ষ, গত ৩ সপ্তাহে ভেসে আসা ১০৮টি মৃতদেহ সৎকার করেছেন বলে এক পৌর কর্মকর্তা জানান।

রয়টার সংস্থা প্রায়াগরজ থেকে কিছু মাইল দূরে নদীর তীরে এক ডজনের অধিক চিতা জ্বলতে দেখেছেনI কর্মকর্তা, নিরাজ কুমার সিং বলেন, এসব মৃতদেহ, যেগুলিকে নদীর খুব কাছেই চাপা দেয়া হয়েছিল, সেগুলি বৃষ্টির পানি বৃদ্ধি পেলে নদীতে ভেসে যায়।

(রয়টার্স )

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com