সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আগামী সোমবার থেকে সারা দেশে ‘কঠোর লকডাউন’

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৯.৫৬ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে ‘কঠোর লকডাউন’ জারি করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এই সময়ে জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না।

আজ শুক্রবার প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার একথা জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, এ সময়ে জরুরি পণ্যবাহী ব্যতীত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না।

‘গণমাধ্যম এই লকডাউনের আওতার বাইরে থাকবে। এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল (শনিবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে’, যোগ করেন সুরথ কুমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com