মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ১১.২৮ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। প্রতি ব্যারেল তেল ৭৬ ডলারে বিক্রি হয় গতকাল বুধবার। এর পেছতে দুটি কারণ থাকতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

পার্সটুডে জানায়, তেলের দাম বৃদ্ধির এই রেকর্ড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ​নিউ ইয়র্কের ব্রেন্ট ক্রুডে। ২০১৮ সালের অক্টোবরের পর এমনটি আর দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় এই জ্বালানির দাম বেড়েছে। কেননা, গত সপ্তাহে দেশটির মজুদ তেল ৭৬ লাখ ব্যারেল কমে ৪৫ কোটি ৯১ লাখে দাঁড়ায়। ২০২০ সালের মার্চের পর প্রথমবারের মতো এতটা কমলো তেলের মজুদ।

খবরে বলা হয়, দেশটিতে করোনার সংক্রমণ কমে আসায় বেড়েছে ভ্রমণের প্রবণতা। এর প্রভাবে তেলের চাহিদার সঙ্গে হু হু করে বেড়েছে দামও।

এ বিষয়ে শিকাগোর প্রাইস ফিউচার গ্রুপের বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তারা নিজেদের গাড়ি ব্যবহার করায় তেলের ব্যবহার বেড়েছে। এতে বেড়েছে তেলের দাম।

এদিকে, গত মঙ্গলবার কাতার অর্থনৈতিক ফোরামের সম্মেলনে তেলের দাম বাড়ার আশঙ্কা করেছিল বিশ্বের শীর্ষ কোম্পানিগুলো। এর একদিন পরেই যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম বাড়লো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com