সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সাভারে পোশাক শ্রমিককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৩

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৩.২৬ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

ঢাকার সাভার উপজেলায় এক নারী পোশাকশ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় ৩জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা করেছেন এক নারী। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে গত ২২ জুন রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকেরা হলেন তারেক রহমান (২১), রাব্বি (২০) ও অমিত হাসান (২২)। তাঁরা সবাই তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ছাড়া অভিযোগকারী ওই নারী হেমায়েতপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

পুলিশ জানায়, গত ২২ জুন রাতে পোশাক কারখানায় কাজ শেষ করে অভিযোগকারী ওই নারীশ্রমিক নিজ ভাড়া বাসায় ফিরছিলেন। এ সময় ওই নারীর পূর্বপরিচিত দুই যুবক তারেক ও রাব্বী তাঁকে রাস্তা থেকে নিজেদের ভাড়া বাসায় তুলে নিয়ে যান এবং নির্যাতন চালান। ধর্ষণের বিষয়টি কাওকে জানালে ওই নারীকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেন অভিযুক্তরা।

পরে ওই নারীশ্রমিক ভয়ভীতি উপেক্ষা করে রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ৩জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন। এরপর তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগকারী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি জাহিদুল ইসলাম বলেন, আসামিদের আজ দুপুরে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com