শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লিবিয়া প্রসঙ্গে আলোচনার জন্য ব্লিঙ্কেন এখন ইউরোপে

  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১, ৩.০৯ পিএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন লিবিয়া সম্পর্কিত সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার জার্মানির উদ্দেশ্যে রওয়ানা হয়ে যানI জার্মানি ও জাতিসংঘ বুধবারের এই বার্লিন সম্মেলনের আয়োজন করেছে, যেখানে তারা দীর্ঘস্থায়ীভাবে সংঘাত বন্ধের ও একটি স্থিতিশীল সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করবেনI

লিবিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি, রিচার্ড নরলান্ড বলেন, তাদের আলোচনা ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটের সাংবিধানিক ও আইনি ভিত্তিসহ বিভিন্ন আলোচনায় পদক্ষেপ নেয়ার ব্যাপারে গতি সঞ্চার করবেI নরলান্ড সোমবার সাংবাদিকদের বলেন, এছাড়াও বিদেশী যোদ্ধাদের লিবিয়া ত্যাগের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হবেI

লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিশীলতা বিরাজ করছেI গত অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের আগে, বহু বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী সরকার রাষ্ট্র পরিচালনা করেছেI তবে অক্টোবরের চুক্তিতে দাবি রাখা হয় যে, ৩ মাসের মধ্যে বিদেশী সেনা ও ভাড়াটে যোদ্ধাদের লিবিয়া ত্যাগ করতে হবেI

তবে বিশেষ প্রতিনিধি নরলান্ড বলেন, বিদেশী সেনারা এখনো লিবিয়া ত্যাগ করেনিI যে অন্যতম কারণে এখানে নির্বাচন এতটা জরুরি যে, নির্বাচন লিবীয় সরকারকে পূর্ণ ও নির্ভরযোগ্য ক্ষমতা দেবে, এবং তখন তারা বিদেশী সেনাদের নির্দেশ দিতে পারবেন, যে এখন তোমাদের সেনা প্রত্যাহার করে নিতে হবেI

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com