বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লাকসামে ৪৬০০ পিস ইয়াবার সহ ২ কিশোর যুবক গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১, ১২.১৭ পিএম
  • ৪৭৫ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি কুমিল্লার লাকসাম উপজেলার রেলওয়ে জংশন এলাকায় একটি পরিত্যক্ত ভবন থেকে ৪(চার) হাজার ৬শ ত্রিশ পিস ইয়াবার সাথে দু কিশোর মাদক বিক্রেতাসহ এক যুবক কে গ্রেফতার করেছেন লাকসাম থানা পুলিশ। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন লাকসাম থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভূইয়া । পুলিশি সৃত্রে জানা যায়- সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মো.মহিতুল ইসলাম’র নেতৃত্বে লাকসাম থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল উপজেলার জিআরপি কলোনিতে একটি পরিত্যক্ত ভবনের ভিতরে লুকিয়ে রাখা ৪(চার) হাজার ৬শ ত্রিশ পিস ইয়াবার সাথে দু কিশোরসহ এক যুবক কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই আসামীরা হলেন- লাকসাম উপজেলার নৈইরপাড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে মো: সোহেল ওরফে ডিজে সোহেল(২২), কিশোর মাদক বিক্রেতা মনোহরগন্জ থানার লাইলরি গ্রামের মাফু আলম’র ছেলে ফরহাদ হোসেন বাদল (১৪) ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার দশপুর গ্রামের মৃত.তাজুল ইসলাম’র ছেলে মো.ছালাউদ্দীন মুন্না(১৩), বর্তমান সময়ে সে লাকসাম রেলওয়ে কলোনির জংশনে থাকতো বলে জানা যায়। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন- পরে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত ওই আসামীদের কে মাদক বিরোধী আইনে জেল হাজতে প্রেরন করা হয় বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com