শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালেবানরা চায় আফগানিস্তানে প্রকৃত ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক

  • আপডেট সময় সোমবার, ২১ জুন, ২০২১, ৫.১৫ পিএম
  • ৮৪৮ বার পড়া হয়েছে

আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে তালেবানরা। একইসঙ্গে তারা এটাও বলেছে যে, তালেবানরা চায় আফগানিস্তানে প্রকৃত ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। যেখানে সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় বিধি অনুসারে নারীদের অধিকারের বিধান তৈরি করা হবে।

রবিবার (২০ জুন) এক বিবৃতিতে তালেবান রাজনৈতিক কার্যালয়ের প্রধান মোল্লা আবদুল গনি বড়দার বলেন, “আমরা বুঝতে পারি যে বিদেশি সেনা প্রত্যাহারের পরে প্রতিষ্ঠিত হতে যাওয়া সিস্টেমটির রূপ সম্পর্কে বিশ্ব এবং আফগানদের মাঝে ব্যাপক প্রশ্ন রয়েছে। দোহায় আলোচনার সময় ইস্যুগুলো ভালোভাবে সমাধান করা হয়েছিল”।

তিনি বলেন, “একটি প্রকৃত ইসলামি ব্যবস্থা আফগানদের সব সমস্যার সমাধানের সর্বোত্তম উপায়। তাছাড়া শান্তি আলোচনায় আমাদের অংশীদারিত্ব এবং এর পক্ষে সমর্থন প্রকাশ্যভাবে ইঙ্গিত দেয় যে, আমরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ইস্যুটি সমাধানে বিশ্বাসী।

বিবৃতিটি এমন সময়ে আসলো যখন কাতারে কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী (তালেবান) ও আফগান সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় ধীর অগ্রগতির হচ্ছে এবং ১১ সেপ্টেম্বরের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহারের আগেই দেশজুড়ে সহিংসতা নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com