বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় আরও ৫০২ গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই

  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১, ৭.১০ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ “বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবে না” স্লোগানে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে নওগাঁয় আরো ৫০২টি গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নওগাঁয় ১১টি উপজেলায় এসব গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পেল। রোববার (২০ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় নওগাঁতেও এসব ঘরের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১১টা ৪০ মিনিটে একযোগে সারাদেশের উপকার ভেগীদের মাঝে ঘরের চাবি, নামজারি দলিল তুলে দেওয়া হয়। এ উপলক্ষে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের নওগাঁর উপ-পরিচালক উত্তর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন চিশতী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা প্রমুখ।

এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর ২ শতাংশ খাস জমি বন্দোবস্তপৃবক, কবুলিয়ত ও নামজারি দলিল সহ ১১টি উপজেলার ৫০২টি উপকারভোগীদের হাতে এসব ঘর হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, প্রতিটি ঘরে দুইটি কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা আছে।

এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা। এর মধ্যে সদর উপজেলায় ১০টি, বদলগাছী ৯টি, মহাদেবপুর ৭৬টি, আত্রাই ১০টি, রানীনগর ৩৩টি, মান্দা ২১টি, পত্নীতলা ১১৭টি, ধামইরহাটে ২০টি, পোরশা ৭১টি, নিয়ামতপুরে ৭৫টি, সাপাহারে ৬০টি গৃহহীন ও ভৃমিহীন পরিবার এসব ঘর পাবেন। উল্লেখ্য এর আগে ২৩ জানুয়ারি জেলায় ১ হাজার ৫৬টি গৃহহীন ও ভৃমিহীন পরিবারের মাঝে এসব ঘর করে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com